মৌলভীবাজারে চা বাগানে নিখোঁজ শ্রমিকের লাশ
মৌলভীবাজারের কমলগঞ্জে দুই দিন আগে নিখোঁজ এক চা শ্রমিকের লাশ পাওয়া গেছে।
নিহত দুদুয়া মোহালী ওরফে দুলাল (২৫) মাধবপুর ইউনিয়নের পাত্রখলা চা বাগানের পশ্চিম শ্রমিক লাইনের অমৃত মোহালীর ছেলে।
কমলগঞ্জ থানার ওসি বদরুল হাসান জানান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাত্রকলা চা বাগান কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
দুলালের পরিবারের সদস্যদের বরাত দিয়ে মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুস্প কুমার কানু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২৭ সেপ্টেম্বর মাছ ধরার কথা বলে রমজান নামে এক ব্যক্তি দুলালকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
“সকালে তার লাশ পড়ে থাকতে দেখে শ্রমিকরা বাগানের ম্যানেজারকে জানায়।”
