আশুগঞ্জে বাসচাপায় নারী শ্রমিক নিহত
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বাসচাপায় এক নারী শ্রমিক নিহত হয়েছেন।
বুধবার দুপুরে উপজেলার বাহাদুরপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মো. হুমায়ূন কবির।
নিহত মোর্শেদা বেগম (৩০) বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার গুলশেখালী গ্রামের শাহ্জাহান মিয়ার মেয়ে। তিনি আশুগঞ্জের বাহাদুরপুর এলাকার নান্নু মিয়ার বয়লারে কাজ করতেন।
ওসি হুমায়ূন বলেন, মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস মোর্শেদাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে।
