২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

বাগেরহাটে দুর্ঘটনায় কারারক্ষী নিহত

বাগেরহাটের ফকিরহাটে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে এক কারারক্ষী নিহত হয়েছেন, আহত হয়েছেন জেলারসহ আরও দুজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2016, 07:25 PM

Updated : 12 Apr 2022, 02:53 AM

শনিবার বিকালে উপজেলার বাগেরহাট-মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে মহাসড়ক পুলিশের ওসি আব্দুল মান্নান ফরাজি।

নিহত আহসান (৩০) গোপালগঞ্জ জেলা কারাগারের কারারক্ষী ও মাদারীপুরের কালকিনি উপজেলার বাসিন্দা।

আহত আবু সায়েম (৪৮) গোপালগঞ্জ জেলা কারাগারের জেলার ও জিয়াউল (৩২) কারারক্ষী। তাদের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওসি মান্নান বলেন, বিকালে প্রাইভেটকারে বাগেরহাট থেকে ঢাকা যাওয়ার পথে কানারপুকুর তৈয়বের বটতলায় বিপরীত দিক থেকে আসা বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আহসানের মৃত্যু হয়।

স্থানীয়দের সহায়তায় বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন বলে জানান তিনি।