২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

দিনাজপুরে জাল নোটসহ আটক ২

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ৬৬ হাজার টাকার জাল নোট ও জাল নোট তৈরির সরঞ্জামসহ দুই যুবককে আটক করেছে র‌্যাব।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2016, 05:21 PM

Updated : 20 Aug 2022, 01:38 PM

শুক্রবার দুপুরে বীরগঞ্জ পৌর শহর থেকে তাদের আটক করা হয়।

এরা হলেন জনি (২৮) ও ইয়াকুব আলী (৩০)। দুজনেরই বাড়ি বীরগঞ্জ পৌর শহরে।

র‌্যাব-১৩ এর নীলফামারী ক্যাম্প কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আফজাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই লাখ টাকার বিনিময়ে একটি চক্র পাঁচ লাখ টাকার জাল নোট তৈরি করে দেয় বলে খবর পাওয়া যায়। এরপর তাদের ধরতে র‌্যাব-১৩ অভিযানে নামে।

“পূর্ব পরিকল্পনা অনুযায়ী শুক্রবার বেলা দেড়টায় বীরগঞ্জ পৌর শহরের স্লুইসগেট সড়কের একটি চায়ের দোকানে র‌্যাব সদস্যরা ছদ্মবেশে গিয়ে তাদের আটক করেন।”

আটক জনি ও ইয়াকুব আলীর কাছ থেকে এক হাজার টাকার ৬৬টি জাল নোট উদ্ধার করে। পরে তাদের স্বীকারোক্তিতে জাল নোট তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয় বলে জানান তিনি।