২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

হাতকড়াসহ ‘মাদক বিক্রেতাকে’ ছিনতাই, পুলিশের মামলা

ভোলার চরফ্যাশন উপজেলায় মাদক বিক্রেতা সন্দেহে গ্রেপ্তার এক ব্যক্তিকে পুলিশের উপর হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2016, 06:25 PM

Updated : 20 Aug 2022, 01:37 PM

চরফ্যাশন উপজেলার নীলকমল ইউনিয়নের চর যমুনা গ্রামে মঙ্গলবার এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মঙ্গলবার রাতে ২৮ জানের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় ৪০/৫০ জনকে আসামি করে পুলিশ মামলা করেছে।

চরফ্যাশন থানার ওসি এনামূল হক জানান, মঙ্গলবার দুপুরে চর যমুনা গ্রামের বাড়ি থেকে ‘কুখ্যাত মাদক বিক্রেতা’ শাহিনকে পুলিশ গ্রেপ্তার করে।

“ওই সময় শাহিনের আত্মীয় নাজমা, নাহার, আয়শা ও শরীফ মিলে তিনজন এসআই তারিকুল ইসলাম, গোবিন্দ, হাবিব ও শামিম এবং কনস্টেবল পলাশের চোখে মরিচের গুঁড়া ছুড়ে দেয় এবং দা, বটি, ছেনি নিয়ে হামলা তাড়া করে।

“এক পর্যায়ে হাতকড়া পরা অবস্থায় শাহিনকে ছিনিয়ে নিয়ে যায় তারা।”

পরে শাহিনকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি বলে জানান তিনি।

এদিকে এ ঘটনায় পুলিশ মামলা করার পর এলাকার সব পুরুষ পালিয়ে গেছে বলে স্থানীয়রা জানান।

চরফ্যাশনের নীল কমল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন লিখন জানান, এলাকাবাসী পুলিশের ভয়ে রাতেই এলাকা ত্যাগ করেছে বলে তিনি শুনেছেন।