২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এগারো বছর আগের মামলায় নীলফামারীর মেয়র বরখাস্ত

সোয়া ১১ বছর আগের একটি মামলায় অভিযোগপত্র গৃহীত হওয়ায় নীলফামারী পৌরসভার ১ নম্বর প্যানেল মেয়র সামসুল হককে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2016, 10:13 PM

Updated : 25 Jul 2022, 09:29 PM

মেয়র দেওয়ান কামাল আহমেদ শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব খলিল আহমেদ স্বাক্ষরিত এক পত্রে ১ নম্বর প্যানেল মেয়ল সামসুল হককে সাময়িক বহিষ্কারের কথা জানানো হয়েছে।

এ বিষয়ে বহিষ্কৃত প্যানেল মেয়র সামসুল হক বলেন, “২০০৫ সালের ১৬ মে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের এক তরুণী নারী ও শিশু নির্যাতন দমন আইনে এক ব্যক্তিকে প্রধান আসামি করে মামলা করেন। সেখানে আমাকে সহযোগী হিসেবে ২ নম্বর আসামি করা হয়।

“পরে নীলফামারী থানার এসআই আবু হেলাল পাঁচজনকে অভিযুক্ত করেন এবং আমাকেসহ পাঁচজনকে অব্যাহতি দিয়ে আদালতে অভিযোগপত্র দেন।”

এখন কেন তাকে বরখাস্ত করা হল সে সম্পর্কে তিনি কিছু জানেন না বলে দাবি করেন।