২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

কুমিল্লায় ইয়াবাসহ সাবেক সেনাসদস্য আটক

কুমিল্লার চান্দিনায় ৩০ হাজার ইয়াবা বহনের সময় সাবেক এক সেনাসদস্যসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2016, 09:35 PM

Updated : 20 Aug 2022, 01:32 PM

শনিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাসস্টেশন এলাকায় ঢাকাগামী প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান চান্দিনা থানার এসআই রাহাত ছিদ্দিকী।

আটককৃতরা হলেন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সার্জেন্ট ফিরোজ আলম (৪৪) ও গাড়িচালক আবুল হাসান (৪৮)।

ফিরোজ ঝিনাইদহের মহেশপুর উপজেলার বজরাপাড়া গ্রামের বাসিন্দা।

এসআই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট ফিরোজ দীর্ঘদিন ধরে কক্সবাজার ও চট্টগ্রাম থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মাদক পাচার করে আসছিলেন।

“শনিবার কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন বলে খবর পেয়ে চান্দিনা বাসস্টেশন এলাকায় অভিযান শুরু করি। পরে তার প্রাইভেটকার থেকে ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।”