১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শেরপুরের দুই ‘জেএমবি’ রিমান্ডে

শেরপুরের ঝিনাইগাতী থেকে গ্রেপ্তার দুই ‘জেএমবি সদস্যকে’ ছয়দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশকে অনুমতি দিয়েছে আদালত।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2016, 06:22 PM

Updated : 11 Oct 2022, 08:37 PM

পুরানো খবর:

শেরপুরে ২ ‘জেএমবি’ গ্রেপ্তার

মঙ্গলবার দুপুরে শেরপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মুমিনুন্নিসা খানম এ আদেশ দেন।

এরা হলেন, ঝিনাইগাতীর চকপাড়া গ্রামের জামাল উদ্দিন মিস্ত্রীর ছেলে সাজেদুল ইসলাম ওরফে সাদ্দাম (২৭) ও একই গ্রামের আশরাফ আলীর ছেলে আমিনুল ইসলাম (২০)।

গত শুক্রবার রাত ও শনিবার বিকালে সীমান্তবর্তী ধানশাইল ইউনিয়নের চকপাড়া গ্রাম থেকে হাতবোমা, জঙ্গি তৎপরতার ভিডিও ক্লিপ ও জিহাদি বইসহ তাদের গ্রেপ্তার করে পুলিশ।

পরে শেরপুর গোয়েন্দা পুলিশের এসআই সজিব খান তাদের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় একটি মামলা করেন। 

আদালত পুলিশের উপ পরির্দশক জামাল উদ্দিন জানান, সকালে পুলিশ তাদের আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেন।