Published : 13 Aug 2016, 06:25 PM
শুক্রবার রাত ও শনিবার বিকালে সীমান্তবর্তী ধানশাইল ইউনিয়নের চকপাড়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন শিকদার।
এরা হলেন ওই গ্রামের জামাল উদ্দিন মিস্ত্রীর ছেলে সাজেদুল ইসলাম ওরফে সাদ্দাম (২৭) ও একই গ্রামের আশরাফ আলীর ছেলে আমিনুল ইসলাম (২০)।
সাজেদুল ইসলাম ওরফে আব্দুস সালাম ওরফে আবু সাইদ ওরফে সাদ্দাম জেএমবির শীর্ষ নেতা শায়খ আব্দুর রহমান ও সিদ্দিকুল ইসলাম বাংলা ভাইর খাদেম হিসেবে কাজ করতেন বলে জানান তিনি।
পুলিশ কর্মকর্তা সালাউদ্দিন বলেন, শুক্রবার রাতে সাজেদুল ইসলাম ওরফে সাদ্দামকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার বিকালে আমিনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
“সাজেদুলের একাধিক নাম রয়েছে। সে গাজীপুরে জয়দেবপুরের মুন্সীপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল। শেরপুরে আসার গোপন খবর পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়।”
তিনি বলেন, “এক সময় সে জেএমবির শীর্ষ নেতা শায়খ আব্দুর রহমান ও সিদ্দিকুল ইসলাম বাংলা ভাইয়ের খাদেম হিসেবে কাজ করত বলেও জানা গেছে। এছাড়া তার ভগ্নিপতি জেমএমবি সদস্য আব্দুল মালেক বর্তমানে ময়মসসিংহ কারাগারে রয়েছে।”