২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও একজন।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2016, 03:32 PM

Updated : 20 Aug 2022, 01:27 PM

মঙ্গলবার বেলা ১১টার দিকে সদর উপজেলা ও তারাকান্দা উপজেলায় এসব হতাহতের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন টেম্পোচালক সোহেল মিয়া (৩০) ও শিশু মাহিন (৬)।

কোতোয়ালি মডেল থানার ওসি কামরুল ইসলাম বলেন, বেলা ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চুরখাই এলাকায় ঢাকাগামী একটি বাস ও ময়মনসিংহমুখী টেম্পোর মুখোমুখি সংর্ঘষে হয়।

“এতে টেম্পোচালক সোহেল ঘটনাস্থলেই মারা যান।”

এছাড়া টেম্পোযাত্রী এক নারী আহত হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলে তিনি জানান।

অপরদিকে তারাকান্দা থানার ওসি মাজাহারুল ইসলাম বলেন, রূপচন্দ্রপুর গ্রামের শহিদুলের শিশুছেলে মাহিন রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে বলে তিনি জানান।