২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

বরিশালে সৎ ভাইকে পিটিয়ে হত্যা

বরিশালের উজিরপুর উপজেলায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে সৎ মা ও ভাইয়ের বিরুদ্ধে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2016, 04:02 PM

Updated : 20 Aug 2022, 01:27 PM

সোমবার উপজেলার গুঠিয়া ইউনিয়নের তেরদ্রোন গ্রামে এ ঘটনা ঘটে বলে উজিরপুর থানার পরিদর্শক (তদন্ত) ফারুক খান জানান।

নিহত মো. হেমায়েতউদ্দিন (৩৭) ওই গ্রামের আজিজ মিয়ার ছেলে।

এ ঘটনায় সৎ মা পারুল বেগমকে আটক করেছে পুলিশ।

পুলিশ কর্মকর্তা ফারুক খান বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে সোমবার সকালে সৎ মা ও সৎ ভাই এনায়েত হোসেনের সঙ্গে হেমায়েত উদ্দিনের ঝগড়া হয়।

“এর এক পর্যায়ে সৎ মা ও ভাই মিলে হেমায়েতকে পিটিয়ে হত্যা করে।”

লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।