২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

পরশুরাম সীমান্তে আরও ৩ নাইজেরীয় আটক

অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার অভিযোগে ফেনীর পরশুরাম উপজেলায় আরও তিন নাইজেরীয় নাগরিককে আটক করেছে পুলিশ।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2016, 10:09 AM

Updated : 20 Aug 2022, 01:26 PM

সীমান্তের মুহুরী নদীর কাউতলী এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় শুক্রবার রাতে তাদের আটক করা হয়। 

এরা হলেন-ডামিয়ান নাওয়াডুজে (৩৫), ভিক্টর (৩৩) ও আসটেনটাইন ইকতেপাকুকে (৪২)।

পরশুরাম থানার ওসি আবুল কাশেম চৌধুরী জানান, রাত সাড়ে ১০টার দিকে  মুহুরী নদী পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় এ তিন নাইজেরির নাগরিককে এলাকাবাসীর সহায়তায় পুলিশ আটক করে।

“তাদের কাছ থেকে তিনটি পাসপোর্ট জব্দ করেছে পুলিশ।”

ওসি কাশেম জানান, আটককৃত নাজেরিয়ান নাগরিককে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার ব্যাপারে জিঙ্গাসাবাদ করছে পুলিশ। অবৈধ প্রবেশের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এর আগে গত ৩ অগাস্ট পরশুরামের বিলোনিয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের সময় এক নাইজেরীয় নাগরিককে আটক করেছিল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।