২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

দিনাজপুরে রিকশাভ্যান চালককে কুপিয়ে হত্যা

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় এক রিকশাভ্যান চালককে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত পরিচয় হামলাকারীরা।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2016, 09:47 AM

Updated : 20 Aug 2022, 01:26 PM

শুক্রবার গভীর রাতে ভোগনগর ইউনিয়নের বলেয়া-সিংড়া শালবন সড়কের নর্তডাঙ্গী মাদরাসা এলাকায় শরিফুল ইসলামের (২৮) লাশ পাওয়া যায়।

শরিফুল ভোগনগর ইউনিয়নের কালাপুকুর গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে।

বীরগঞ্জ থানার এসআই আজম হোসেন প্রধান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নর্তডাঙ্গী মাদরাসা এলাকায় লাশটি দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ রাত ২টার দিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

“শনিবার ভোরে পরিবারের লোকজন লাশ শনাক্ত করেছেন। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

“ছিনতাইকারীরা শরিফুলকে হত্যা করে তার ব্যাটারিচালিত রিকশাভ্যানটি নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।”

লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।