২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি সন্দেহে আটক মুন্না রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জঙ্গি সন্দেহে আটক সিলেটের লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী মাহবুব ইকবাল ওরফে মুন্নাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার আদেশ দিয়েছে আদালত।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2016, 03:22 PM

Updated : 20 Aug 2022, 01:22 PM

বুধবার সিলেটের মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরো এ আদেশ দেন।

গত শনিবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মুন্নাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ।

সিলেট কোতোয়ালি থানার ওসি সোহেল আহমদ বলেন, দুপুরে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ১০ দিনের হেফাজতে (রিমান্ড) নেওয়ার আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করে।

“মাহবুব লিডিং ইউনিভার্সিটির আইন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। তার বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।”

তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের সঙ্গে সম্পৃক্ত বলে জানান ওসি।

ওসি বলেন, ২০১১ সালে সিলেটের বন্দরবাজার থেকে হিযবুত তাহরীরের লিফলেট বিতরণকালে মুন্নাকে আটক করেছিল পুলিশ। এরপর তিনি জামিনে মুক্তি পান।

শনিবার মালয়েশিয়া যাওয়ার সময় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জঙ্গি সন্দেহে তাকে আটক করা হয়।