চান্দিনায় ছিনতাই হওয়া তুলা নারায়ণগঞ্জে উদ্ধার
কুমিল্লার চান্দিনা থেকে কভার্ডভ্যানহ ছিনতাই হওয়া তুলা নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ।
চান্দিনা থানার পরিদর্শক (তদন্ত) সালাউদ্দিন আহমেদ জানান, সোমবার রাতে নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকা থেকে তুলা উদ্ধার করা হয়।
তিনি বলেন, গত ২৬ জুলাই রাতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা গাজীপুরগামী তুলাবাহী কভার্ডভ্যানটি চান্দিনার কুটুম্বপুর এলাকা থেকে ছিনতাই হয়।
“এ ঘটনায় চান্দিনা থানায় একটি মামলার পর পুলিশ অভিযান চালিয়ে রোববার রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মদনপুর এলাকা থেকে খালি কভার্ডভ্যান উদ্ধার করে।”
পরে বন্দর থানা এলাকা থেকে ছিনতাই হওয়া ৫১ বেল্ট তুলার মধ্যে ৩৩ বেল্ট উদ্ধার করা হয় বলে জানান তিনি।
