২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে পোশাক কারখানায় আগুন

গাজীপুর সিটি করপোরেশনের একটি পোশাক কারখায় আগুন লেগে ফিনিশিং সেকশনের জিনিসপত্র পুড়ে গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2016, 10:52 AM

Updated : 20 Aug 2022, 01:19 PM

বুধবার রাত দেড়টার দিকে বাংলাবাজার এলাকার জেএম ফেব্রিক্স নামের কারখায় এ ঘটনা ঘটে বলে জানান শ্রীপুর ফায়ার সার্ভিস স্টেশনের পরিদর্শক মো. জিহাদ মিয়া।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত দেড়টার দিকে কারখানার ছয়তলা ভবনের নিচতলায় ফিনিশিং সেকশনে হঠাৎ আগুন লেগে পুরো ফ্লোরে ছড়িয়ে পড়ে।

“খবর পেয়ে শ্রীপুর ও জয়দেবপুর ফায়ার সার্ভিস স্টেশনের চারটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।”

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে তিনি প্রাথমিকভাবে ধারণা করছেন।

কারখানার প্রশাসনিক কর্মকর্তা  মো. ইউনুছ আলী বলছেন, আগুনে ফিনিশিং সেকশনে থাকা আন্ডারওয়্যার, গেঞ্জি, টি-শার্ট পুড়ে কোটি টাকার ওপরে ক্ষতি হয়ছে।