১৮ অক্টোবর ২০২৬, ০৩ কার্তিক ১৪৩৩

নওগাঁয় ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

নওগাঁর রাণীনগর উপজেলায় ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2016, 11:32 AM

Updated : 20 Aug 2022, 01:16 PM

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কৃষ্ণপুর প্রেমতলী থেকে তাকে আটক করা হয় বলে জানান রাণীনগর থানার ওসি আব্দুল লতিফ খান।

গ্রেপ্তার আরিফ হোসেন আত্রাই উপজেলার মির্জাপুর গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আরিফ দীর্ঘদিন ধরে ইয়াবাসহ অন্যান্য মাদক কেনাবেচা করে আসছিলেন।

“বৃহস্পতিবার রাতে পুলিশ খদ্দের সেজে গিয়ে তাকে ৭২৩টি ইয়াবাসহ গ্রেপ্তার করে।”

আরিফের নামে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি আব্দুল লতিফ খান।