জুলিয়ান ফ্রান্সিস
ব্রিটিশ মানবাধিকারকর্মী ও মানবতাবাদী, যিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালে শরণার্থীদের সহায়তায় অক্সফামসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। স্বাধীনতার পরও তিনি বাংলাদেশে দুর্যোগ সহায়তা, উন্নয়ন ও সামাজিক ন্যায়ের কাজে যুক্ত থেকে মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেন। তার অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ সরকার তাকে `বাংলাদেশের বন্ধু` সম্মাননা এবং সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করেছে। বাংলাদেশের মানুষের প্রিয় ‘জুলিয়ান ভাই’ বর্তমানে বাংলাদেশেই বসবাস করছেন।