ভোটের মামলায় নড়াইলে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
ভোটের সহিংসতার মামলায় নড়াইলের লোহাগড়ায় নব নির্বাচিত এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার খান রাসেল সুইট উপজেলার খাশিয়াল ইউনিয়নের চেয়ারম্যান।
রোববার বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২ জুন লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের তেলকাড়া গ্রামে নির্বাচন পূর্ব এক সংঘর্ষে এক যুবক গুলিবিদ্ধ হয়ে মারা যান। ওই ঘটনায় নিহতের চাচা লোহাগড়া থানায় খান রাসেল সুইটসহ ৫৭ জনের বিরুদ্ধে একটি মামলা করেন।
রোববার বিকালে প্রশাসকের কার্যালয়ে শপথ গ্রহণ শেষে বের হওয়ার সময় চেয়ারম্যান রাসেলকে গ্রেপ্তার করা হয় বলে জানান এসপি।
