১৮ অক্টোবর ২০২৬, ০৩ কার্তিক ১৪৩৩

স্ত্রীকে খুনের অভিযোগ স্বামী আটক

বগুড়ার গাবতলীতে গৃহবধূকে খুনের অভিযোগে স্বামীকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2016, 09:24 PM

Updated : 20 Aug 2022, 01:10 PM

সোমবার সকালে উপজেলার গোয়ালপাড়া গ্রামে থেকে তাকে আটক করা হয় বলে গাবতলি থানার ওসি শাহীদ মাহমুদ খান জানান।

আটক ফুল মিয়া (৪০) গোয়ালপাড়া গ্রামের বাসিন্দা।

ওসি শাহীদ বলেন, “সকাল ৯টার দিকে পারিবারিক কলহের জেরে ফুল মিয়ার সঙ্গে স্ত্রী রুবি খাতুনের (২৫) কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ফুলমিয়া লাঠি দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করে ও পরে বটি দিয়ে কোপ দেয়। এতে ঘটনাস্থলেই রুবি মারা যান।”

ঘটনার পরপর ফুল মিয়া পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে দেয় বলে জানান তিনি।

গৃহবধূ রুবির লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে