২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

নাটোরে সেতুর সঙ্গে ধাক্কায় ট্রেনযাত্রীর মৃত্যু

নাটোরের নলডাঙ্গায় সেতুর সঙ্গে ধাক্কা লেগে এক কিশোর ট্রেনযাত্রীর মৃত্যু হয়েছে।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2016, 08:32 PM

Updated : 20 Aug 2022, 01:11 PM

সোমবার উপজেলার মাধনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে মাধনগর স্টেশন মাস্টার মিজানুর রহমান জানান।

নিহত জাহিদুর রহমান (১৪) ঢাকার ধামরাইয়ের বন্যা গ্রামের আরিফুল ইসলামের ছেলে।

মিজানুর রহমান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী ‘লালমনি এক্সপ্রেস’ ট্রেনটি সকাল ৭টায় নাটোরের মাধনগর রেলস্টেশনে পৌঁছায়।

“সেখান থেকে মাধনগর ওভার ব্রিজ পার হওয়ার সময় গেটে দাঁড়িয়ে মাথা বের করে ব্রিজ দেখছিল জাহিদুর।”

মিজানুর বলেন, এ সময় ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে ট্রেন থেকে পড়ে যায় ওই কিশোর। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।