২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

বাগেরহাটে টেম্পো উল্টে ১ জনের মৃত্যু

বাগেরহাট সদর উপজেলায় নছিমনকে সাইড দিতে গিয়ে টেম্পো উল্টে এক যাত্রী মারা গেছে; আহত হয়েছে আরও অন্তত আটজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2016, 12:24 PM

Updated : 20 Aug 2022, 01:11 PM

সোমবার সকালে বাগেরহাট-রূপসা পুরাতন সড়কের মুরগি পালন কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানান সদর মডেল থানার এসআই মো. রাজেত আলী।

নিহত খান ইজাজ্জেল হোসেন (৪৫) ফকিরহাট উপজেলার সৈয়দ মহল্লা গ্রামের আব্দুল মালেকের ছেলে।

এসআই রাজেত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফকিরহাট থেকে বাগেরহাটের উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবাহী টেম্পোটি সংযোগ সড়কে একটি নছিমনকে সাইড দিতে গিয়ে রাস্তার উপর উল্টে পড়ে।

“এতে টেম্পোযাত্রী ইজাজ্জেল ঘটনাস্থলেই মারা যান।”

এ সময় আরও আট যাত্রী আহত হলে তাদের বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয় বলে তিনি জানান।