২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

লাউয়াছড়ায় ১২ হাজার বৃক্ষচারা রোপণ

মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে বিভিন্ন জাতের বৃক্ষের ১২ হাজার চারা রোপণ করা হচ্ছে।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2016, 11:09 AM

Updated : 20 Aug 2022, 01:08 PM

উদ্যানের জানকিছড়া এলাকায় শনিবার বিকালে কর্মসূচি উদ্বোধন করেন লাউয়াছড়া জাতীয় উদ্যানের বিভাগীয় বন্যপ্রাণী কর্মকর্তা মিহির কান্তি দো।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উদ্যানের বেশ কিছু জমি এলাকার লোকজন দখল করে লেবু বাগান করেছে।

“সম্প্রতি ওই জমি উদ্ধার করে সেখানে ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা রোপণ করার উদ্যোগ নেওয়া হয়। এছাড়া উদ্যানের ভিতরে ফাঁকা জায়গায়ও চারা রোপণ করা হচ্ছে।”

প্রায় পাঁচ হেক্টর জমিতে সাড়ে ১২ হাজারের মতো চারা রোপণ করা হবে বলে তিনি জানান।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গলের সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান, রেঞ্জ কর্মকর্তা সাহেব আলী, বিট কর্মকর্তা রেজাউল করিম, স্থানীয় সাংবাদিক বিকুল চক্রবর্ত্তী প্রমুখ।