২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

চান্দিনায় গ্রামীণ ব্যাংক কর্মকর্তাকে ছুরি মেরে ছিনতাই

কুমিল্লার চান্দিনায় গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তাকে ছুরি মেরে এক লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2016, 07:34 PM

Updated : 20 Aug 2022, 01:06 PM

বৃহস্পতিবার দুপুরে পৌরসভার রারিরচর-গোবিন্দপুর সংযোগ সড়কের গোবিন্দপুর আলী মিয়া ভূইয়া উচ্চ বিদ্যালয়ের পেছনে এ ঘটনা ঘটে বলে গ্রামীণ ব্যাংক চান্দিনা শাখার ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম জানান।

আহত রজত সরকার (৩০) গ্রামীণ ব্যাংক চান্দিনা শাখার ফিল্ড অফিসার পদে কর্মরত। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জাহাঙ্গীর আলম বলেন, “ফিল্ড থেকে টাকা তুলে অফিসে ফেরার পথে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে এক লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।”

চান্দিনা থানার ওসি রসুল আহমেদ নিজামী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এক লাখ টাকা ছিনতাই হওয়ার বিষয়টি শুনেছি। দুর্বৃত্তদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”