২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে আগুনে পুড়ল ৪ দোকান

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় আগুন লেগে চারটি দোকান পুড়ে গেছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2016, 12:05 PM

Updated : 20 Aug 2022, 01:07 PM

বুধবার রাতে উপজেলার চান্দ্রা বাজারে এ অগ্নিকাণ্ড হয় বলে চাঁদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা আবদুল হালিম জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, রাত আড়াইটার দিকে বাজারের পূর্ব গলির জহিরুল ইসলামের খাবারের হোটেলে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়।

“দ্রুত তা ছড়িয়ে পড়লে হোটেলসহ পাশের একটি মুদির দোকান, মুরগি ও একটি টিনের দোকান পুড়ে যায়।”

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান হালিম।

আগুনে হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীদের দাবি।