২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

একরাম হত্যা: যুবলীগ নেতা মিস্টার জামিনে মুক্ত

ফেনীতে আওয়ামী লীগ নেতা একরামুল হক একরাম হত্যা মামলার আসামি যুবলীগ নেতা জিয়াউল আলম মিস্টার জামিনে মুক্তি পেয়েছেন।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2016, 09:18 PM

Updated : 20 Aug 2022, 01:05 PM

মঙ্গলবার বিকালে ফেনী জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান বলে কারাগারের তত্ত্ববধায়ক আনোয়ারুল করিম জানান।

জিয়াউল ফেনী পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। ২০১৫ সালের ১২ জানুয়ারি আদালতে আত্মসমর্পণ করেন তিনি। একরাম হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি তিনি।

তত্ত্ববধায়ক করিম বলেন, “‍সম্প্রতি জিয়াউল উচ্চ আদালত থেকে জামিন নেন। পরে হাই কোর্টের আপিল বিভাগ তা স্থগিত করে।

Image
একরামুল হক একরাম (ফাইল ছবি)

একরামুল হক একরাম (ফাইল ছবি)

“পরবর্তীতে আপিল বিভাগ সেই স্থগিতাদেশ প্রত্যাহার করে ফেনীর মুখ্য বিচারিক হাকিম আদালতে পাঠানো নথি পাওয়ার পর মঙ্গলবার বিকালে তাকে মুক্তি দেওয়া হয়।”

২০১৪ সালের ২০ মে ফেনী শহরের বিলাসী সিনেমা হলের সামনে ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি একরামুল হক একরামকে গুলি করে, কুপিয়ে গাড়িসহ পুড়িয়ে হত্যা করা হয়।

পরে নিহতের ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে বিএনপি নেতা মাহাতাব উদ্দিনের মিনার চৌধুরীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০-৩৫ জনকে আসামি করে ফেনী মডেল থানায় মামলা করেন। ওই বছর ২৮ অগাস্ট ৫৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।

একরাম হত্যায় পর্যন্ত ৪৪ জনকে গ্রেপ্তার হয়েছেন এবং ১৫ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

আগামী ১৩ জুলাই এ মামলার স্বাক্ষ্যগ্রহণের দিন ধার্য্য রয়েছে।

পুরনো খবর:

ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরাম হত্যার বিচার শুরু