২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ

গাজীপুরের শ্রীপুর উপজেলায় স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2016, 11:02 AM

Updated : 20 Aug 2022, 01:06 PM

সোমবার সন্ধ্যায় ধনুয়া গ্রামে ভাঙ্গারি ব্যবসায়ী আজহারুল ইসলামের স্ত্রী আমেনা খাতুন (৩৫) এই হত্যাকাণ্ডের শিকার হন বলে জানান শ্রীপুর থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামান।

ওসি এলাকাবাসীর বরাত দিয়ে বলেন, আজহারুলের জুয়া খেলা নিয়ে স্ত্রী আমেনার সাথে তার কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।

“এক পর্যায়ে আজহারুল তাকে দা দিয়ে এলোপাতাড়ি কোপালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।”

আজহারুল ময়মনসিংহের কোতোয়ালি থানার চর রাঘবপুর গ্রামের বাসিন্দা  বলে জানান তিনি।

তারা ধনুয়া গ্রামের আতিকুল ইসলামের বাড়ির ভাড়া বাসায় থাকতেন। তাদের চারটি ছেলেমেয়ে রয়েছে।

পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।