‘ভাঙন ঠেকাও’ দাবিতে পদ্মাপাড়ে মানববন্ধন
আসন্ন বর্ষা মৌসুমে নদী ভাঙন ঠেকাতে সরকারের পদক্ষেপ চেয়ে মানববন্ধন করেছে ফরিদপুরের চরভদ্রাসনের চর হোসেনপুরবাসী।
শনিবার দুপুরে ওই গ্রামের কয়েকশ মানুষ নদী তীরে দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করেন।
স্থানীয় গাজীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলী, ইউনিয়ন পরিষদের সদস্য বাবুল পরামাণিকসহ বিভিন্নজন মানববন্ধনের সময় বক্তব্য রাখেন।
তারা বলেন, গত ৬/৭ বছর ধরে প্রতিবারই এই এলাকা নদী ভাঙনের কবলে পড়ে। প্রতিবছর বহু ঘর ও ফসলি জমি নদীগর্ভে চলে গেলেও কোনো ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন।
বক্তারা ভাঙন কবলিত এই গ্রামগুলো রক্ষার জন্য জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান দাবি জানান।
