কুশখালি সীমান্তে শিশুর লাশ
নিখোঁজের দুইদিন পর সাতক্ষীরার কুশখালি সীমান্ত থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যায় সীমান্ত এলাকার একটি পাটক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে সাতক্ষীরা সদর থানার এসআই আবুল কালাম জানান।
নিহত ফাহিম আহমেদ ( ৮) সদর উপজেলার মৃগিডাঙ্গা গ্রামের প্রবাসী মনিরুল ইসলামের ছেলে। মায়ের সঙ্গে কুশখালি গ্রামের নানার বাড়ি থাকত সে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, সোমবার বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হয় ফাহিম। সন্ধ্যায় স্থানীয় এক ব্যক্তি সীমান্তের মেইন পিলারের ১২ থেকে ২০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে একটি পাটক্ষেতে ফাহিমের লাশ দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
“নিহতের নাক ও কানে রক্তপাতের চিহ্ন পাওয়া গেছে।”
ফাহিমকে পরিকল্পিতভাবে হত্যার পর লাশ এখানে ফেলে রাখা হয়েছে বলে ধারণা ওসির।
