২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

খেলতে খেলতে সীমান্ত পার, ফিরল ৭১ দিন পর

ফেনীর পরশুরাম উপজেলার বিলোনীয়া সীমান্ত থেকে আটকের প্রায় আড়াই মাস পর দুই শিশুকে ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2016, 05:45 PM

Updated : 20 Aug 2022, 12:59 PM

মঙ্গলবার গভীর রাতে পতাকা বৈঠকের পর বিজিবির উপস্থিতিতে ভারতীয় পুলিশ তাদের হস্তান্তর করে বলে ফেনী ৪ বিজিবি পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. শামীম ইফতেখার জানান।

বিজিবি কর্মকর্তা শামীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৩ এপ্রিল খেলতে গিয়ে বিলোনীয়া চেকপোস্ট দিয়ে ভারতে ঢুকে পড়লে সেদেশের পুলিশ ওই দু্ই শিশুকে ধরে নিয়ে যায়। পরে তাদের পরিবার থেকে জানানো হলে কয়েক দফা বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করে বিজিবি।

“৭১ দিন পর পুলিশের কাছে ওই দুই শিশুকে হস্তান্তর করে ভারতীয় পুলিশ।”

এ সময় বিজিবি ও বিএসএফের সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে বিজিবির মাধ্যমে তাদের সমাজসেবা অধিদপ্তরের জিম্মায় দেওয়া হয়। সেখান থেকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।