চোর সন্দেহে পিটুনিতে যুবক নিহত
সিরাজগঞ্জের বেলকুচিতে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে জনতা।
মঙ্গলবার উপজেলার ধুকুরিয়া বেড়া এলাকায় তার লাশ পাওয়া যায় বলে বেলকুচি থানার ওসি আনিসুর রহমান জানান জানান।
নিহত আফছার আলী (৩৫) ওই এলাকার মোক্তার হোসেনের ছেলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, সকালে ধুকুরিয়া বেড়ার বিল এলাকার মাঠে আফসারের লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
“নিহতের পায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে, এবং তার বাম হাত ভেঙে ফেলা হয়েছে।”
চুরি করতে গিয়ে ধরা পড়ার পর স্থানীয়রা পিটিয়ে হত্যার পর লাশ এখানে ফেলে গিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে, বলেন তিনি।
