২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ভোলায় চোরা শিকারীদের হামলায় আহত ৬

ভোলার মনপুরায় ‘চোরা হরিণ শিকারীদের’ হামলায় বিট কর্মকর্তাসহ ছয় বনকর্মী আহত হয়েছেন।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2016, 08:34 PM

Updated : 20 Aug 2022, 12:55 PM

মনপুরার বিট কর্মকর্তা নজরুল ইসলাম জানান, মঙ্গলবার গভীর রাতে মনপুরার চর ফয়জুদ্দিন গ্রামের রিজিরখালে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, বিট কর্মকর্তা নজরুল (৫৫), প্রহরী শাহাবুদ্দিন (২৫), বাহাদুর (৩৪), মাসুদ (২৮), মশিউর রহমান (২৮) ও পারভেজ (২৫)।

তাদের মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নজরুল ইসলাম বলেন, “গোপন সংবাদ পেয়ে মঙ্গলবার গভীর রাতে রিজিরখাল এলাকায় অভিযান চালিয়ে এক শিকারীকে হরিণের মাথাসহ আটক করে বন বিভাগের কর্মীরা। এ সময় অন্য শিকারীদের হামলায় তিনি ও পাঁচ বন প্রহরী আহত হন।

এ ঘটনায় মামলা করবেন বলেও জানান তিনি।