পিস্তল-গুলিসহ আ.লীগ নেতার ভাতিজা আটক
সাতক্ষীরার তালা উপজেলার মুড়াগাছা থেকে অস্ত্র ও গুলিসহ এক যুবককে আটক করছে পুলিশ।
শনিবার বিকাল সাড়ে ৫টায় খেশরা ইউনিয়নের দক্ষিণ শাহপুর মালোপাড়া থেকে নাইনএমএম পিস্তল ও ৬ রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়।
আটককৃত যুবক সাথী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খেশরা ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান রাজীব হোসেন রাজুর ভাতিজা ও হরিহরনগর গ্রামের আব্দুস সামাদ গোলদাদের ছেলে।
তালা থানা পুলিশের এএসআই আহাদ আলী বলেন, “অপরিচিত মোবাইল নম্বর থেকে আমার কাছে কল আসে। অপরিচিত এক যুবক ঘের দখলকে কেন্দ্র করে দক্ষিণ মালোপাড়ায় অবস্থান করছে।
তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে একটি নাইনএমএম পিস্তল ও ৬ রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয় বলে জানান তিনি।
