চরফ্যাশনে পেট কেটে হত্যা
ভোলার চরফ্যাশন উপজেলায় এক ব্যক্তিকে পেট কেটে হত্যা করা হয়েছে।
সোমবার রাতে শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের জলিল বেপারীর হাটে মাকসুদের (৪৫) লাশ পাওয়া যায়।
শশীভূষণ থানার ওসি আবুল বাশার বলেন, রাতে জলিল বেপারীর হাট থেকে বাড়ি ফেরার সময় এলাকাবাসী রাস্তার পাশে লাশটি দেখে থানায় খবর দেয়। পুলিশ রাতেই লাশ উদ্ধার করেছে।
নিহতের পেট ধারালো অস্ত্র দিয়ে কাটা হয়েছে বলে জানান তিনি।
মাকসুদ চরফ্যাশন থানার রশিদ হত্যা মামলার আসামি বলে পুলিশ জানিয়েছে।
নিহত মাকসুদের স্ত্রী নাজমা বেগম জানান, প্রতিদিনের মতো মাকসুদ সোমবার বিকালে চেয়ারম্যানহাট বাজারে গরু ব্যাবসায়ীর সহযোগী হিসেবে গরু কিনতে গিয়ে আর ফিরে আসেননি।
গভীর রাতে লোকজনের চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে তিনি লাশ শনাক্ত করেন বলে জানান।
