আদিতমারীতে ধান সংগ্রহ শুরু
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে।
রোববার খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে তিনি বলেন, কৃষকরা উৎপাদিত ধান সুষ্ঠুভাবে সরকারি গোডাউনে দিতে পারে সেজন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। কৃষকদের কাছ থেকে বোরো ধান ক্রয় নিয়ে কোনো অনিয়ম হলে বরদাস্ত করা হবে না।
আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিনুর আলম এর সভাপতিত্বে ধান সংগ্রহ অভিযানে আরো বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব আলী,লালমনিরহাট জেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম মাওলা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তাহির তাহু,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এটিএম সাজ্জাদুর রহমান চৌধুরী,উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি মোহাম্মদ আলী, খাদ্য পরিদর্শক কানিজ ফাতেমা প্রমুখ।
এবার লালমনিরহাটের পাঁচ উপজেলায় আট হাজার ১৭৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে আদিতমারী থেকে এক হাজার ৪১৪ মেট্রিক টন ধান কেনার কথা রয়েছে।
