১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ-গুলশান আরা গ্রেপ্তার

গুলশান আরার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন এবং সাইবার নিরাপত্তা আইনে মামলা রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 12 Oct 2026, 10:23 AM

Updated : 12 Oct 2026, 10:23 AM

ঢাকা থেকে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে গোয়েন্দা পুলিশ।

রোববার রাতে ঢাকার দুটি এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে জানান ডিএমপির ডিবি প্রধান শফিকুল ইসলাম।

গ্রেপ্তাররা হলেন—অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল দেবাশীষ কুমার বড়ুয়া ও লেফটেন্যান্ট গুলশান আরা।

ডিবি বলছে, সেনা কর্মকর্তা গুলশান আরার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন এবং সাইবার নিরাপত্তা আইনে মামলা রয়েছে।

তার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরেক সাবেক সেনা কর্মকর্তা দেবাশীষকেও গ্রেপ্তার করা হয়েছে।