পাংশায় কিশোরের লাশ উদ্ধার
রাজবাড়ীর পাংশা উপজেলায় পাটক্ষেত থেকে এক ভ্যানচালক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে বিষ্ণুপুর গ্রাম থেকে রিন্টুর (১৪) লাশ উদ্ধার করা হয় বলে জানান পাংশা থানার ওসি আবু শামা ইকবাল হায়াৎ।
রিন্টু পাট্টা গ্রামের লিয়াকত আলীর ছেলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, এলাকাবাসীর কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
“তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”
ঘটনাটি তদন্তসহ হত্যাকারীদের খোঁজা হচ্ছে বলে জানান তিনি।
লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
