তিন শিশুকে ফেরত দিল বিএসএফ
ফেনীর ফুলগাজীর গিতাবাড়িয়া সীমান্তের ওপার থেকে আটকের ছয়ঘণ্টা পর তিন শিশুকে ফেরত দিয়েছে বিএসএফ।
ফেনী ৪ বিবিজির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শামীম ইফতেখার জানান, সোমবার সন্ধ্যা ৬টায় বিএসএফ ওই শিশুদের বিজিবির কাছে হস্তান্তর করে।
পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ফুলগাজী উপজেলার মুন্সীর হাট ইউনিয়নের ওসমান আলী (৯), মো. নাদিম আলী (৯) ও জিতু আহম্মেদ (১০) ভুলে ভারতীয় সীমান্তে প্রবেশ করলে বিএসএফ তাদের আটক করে। খবর পেয়ে পতাকা বৈঠকের আহ্বান জানায় বিজিবি।
