নারীকে ‘গাছে বেঁধে মারধর’, ভোলায় মানববন্ধন
ভোলার চরফ্যাশন উপজেলায় এক নারীকে গাছে বেঁধে মারধরের ঘটনায় সুষ্ঠু বিচার দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা।
উপজেলার নুরাবাদ ইউনিয়ন যুবলীগ সদস্য মো. কামরুল ইসলাম কাজল গত ৪ মে এক নারীকে সুপারি গাছে বেঁধে কয়েক দফা মারধর করেন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনার প্রতিবাদে ও সুষ্ঠু বিচার দাবিতে মঙ্গলবার ভোলা শহরের খলিফাপট্টি মসজিদের সামনে রাস্তায় বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ মানববন্ধনে অংশ নেয়।
প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষ সংক্ষিপ্ত সমাবেশে সঙ্গীতশিল্পী আসিফ আলতাফ বলেন, এটা কোনো দলের অনুষ্ঠান না, মানবতার বিরুদ্ধে ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদ।
এ ঘটনায় কামরুল ইসলাম কাজলকে প্রধান আসামি করে ওই নারী থানায় মামালা করেছেন।
