ভোলায় বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার
ভোলার চরফ্যাশনে শতবর্ষী এক বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার সকালে চরফ্যাশন উপজেলার দক্ষিণ চরমানিকায় নিজ বাড়ির থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে দক্ষিণ আইচা থানার ওসি হানিফ সিকদার জানান।
নিহত মনোহর আলী ওই এলাকার বাসিন্দা।
এ ঘটনায় মনোহরের ছেলে রফিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানান ওসি।
রফিকুলের বরাত দিযে ওসি বলেন, সকালে রফিকুল ও তার স্ত্রী রোকেয়া বেগম ঘুম থেকে উঠে মনোহর আলীকে গলা কাটা অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যা মামলা করেছে।
