বাগেরহাটে মন্দিরে প্রতিমা ভাংচুর
বাগেরহাট সদরে একটি মন্দিরে প্রতিমা ভাংচুরের হয়েছে।
রোববার রাতে উপজেলার চুলকাঠি বণিকপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরে ভাংচুরের এ ঘটনা ঘটে বলে বাগেরহাট মডেল থানার ওসি মো. মিজানুর রহমান খান জানান।
মন্দির কমিটির সভাপতি দীপঙ্কর সাধু বলেন, “সোমবার সকালে ভক্তরা মন্দিরে এসে দুর্গা, কার্ত্তিক ও সরস্বতী প্রতিমার মাথা ভাঙা দেখে আমাকে জানান।”
ভাঙা অংশগুলো আশ পাশে পাওয়া যায়নি। হামলাকারীরা সেগুলো নিয়ে গেছে বলে ধারণা করছেন তিনি।
ওসি বলেন, “মন্দির কমিটির কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।”
