২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

সাতক্ষীরায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

সাতক্ষীরার আশাশুনিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2016, 02:54 PM

Updated : 20 Aug 2022, 12:39 PM

আশাশুনি থানার ওসি মুন্সী আসাদুজ্জামান জানান, শুক্রবার রাতে উপজেলার বড়দল ইউনিয়নের বাইনতলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মঞ্জুয়ারা খাতুন (২৩) ওই গ্রামের মফিজুল গাজীর স্ত্রী।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠনো হয়েছে বলে জানান ওসি।

মঞ্জুয়ারার চাচা জাহিদুল ইসলাম জানান, পাঁচ বছর আগে মফিজুলের সঙ্গে মঞ্জুয়ারার বিয়ে হয়।মফিজুল জুয়া খেলতো।এ ঘটনায় স্থানীয় মেম্বারের উপস্থিতিতে কয়েকবার শালিসও হয়েছে।

তিনি অভিযোগ করেন, সম্প্রতি খুলনার ডুমুরিয়ায় কাজ করতে গিয়ে এক মেয়ের সঙ্গে পরকীয়ায় জড়ায় মফিজুল। এনিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ হত।

“এর জেরে শুক্রবার রাতে মঞ্জুয়ারাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে আত্মহত্যা করেছে বলে প্রচার করে মফিজুল।”