২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

কালকিনিতে নির্বাচনী সংঘর্ষে ২ জন গুলিবিদ্ধ

মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নে দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের সংঘর্ষে অন্তত সাত জন আহত হয়েছেন।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2016, 05:42 PM

Updated : 20 Aug 2022, 12:38 PM

বৃহস্পতিবার রাতে এ সংঘর্ষে আহতদের মধ্যে গুলিবিদ্ধ বাবুল মোল্লাকে (৩০) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সাগর মোল্লা নামের একজনকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অপর আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

কালকিনি থানার ওসি কৃপাসিন্দু বালা সাংবাদিকদের বলেন, শেষ দিন হওয়ায় বৃহস্পতিবার জেলার ১৯টি ইউনিয়নে জোর প্রচার চালানো হয়।

“সাহেবরামপুর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী কামরুল হাসান সেলিম ও স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান মোল্লার সমর্থকদের সংর্ঘষে দুই জন গুলিবিদ্ধ হয়।”

বাবুল মোল্লার অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।