২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোলারের ধাক্কায় দুই বিক্রয় প্রতিনিধি নিহত

হবিগঞ্জের বাহুবল উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে রোলারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বিক্রয় প্রতিনিধি মারা গেছেন।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2016, 08:24 PM

Updated : 20 Aug 2022, 12:38 PM

বৃহস্পতিবার বিকালে মহাসড়কের রাজসুরত এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি জাকির হোসেন জানান।

নিহত বিক্রয় প্রতিনিধিরা হলেন অ্যারিস্টোফার্মার মমিন মিয়া (৩৫) ও হামদর্দের মোশারফ হোসেন।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই বিক্রয় প্রতিনিধি মোটরসাইকেলে করে বাহুবল যাচ্ছিলেন।

“রাজসুরত পৌঁছানোর পর সড়ক সংস্কার কাজে নিয়োজিত একটি রোলারের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়লে ঘটনাস্থলেই একজন এবং বাহুবল হাসপাতালে নেওয়ার পথে অপরজন মারা যান।”