বরিশালে অস্ত্র-গুলিসহ আটক ১
বরিশালের উজিরপুর থেকে অস্ত্র ও গুলিসহ একজনকে আটক করেছে র্যাব।
শনিবার রাতে উপজেলার গাজীরপাড় গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক খলিলুর রহমান রাঢ়ী (৫৩) ওই এলাকার মৃত জিন্নাত আলী রাঢ়ীর ছেলে।
তার কাছ থেকে দেশীয় তৈরি ১টি বন্দুক, ২টি কার্তুজ, ১টি রামদা ও ১টি ছোরা উদ্ধার করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে র্যাব-৮।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন খবরের ভিত্তিতে খলিলুর রহমানের বসতবাড়িতে অভিযান চালায় র্যাব।
‘তাদের উপস্থিতি টের পেয়ে খলিলুর রহমান পলানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
‘তার স্বীকারুক্তি অনুযায়ী গাজীরপাড় মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মসজিদের পশ্চিম পাশের দেয়ালের কাছ থেকে অস্ত্র-গুলি উদ্ধার হয়।’
এ ঘটনায় খলিলুর রহমানের বিরুদ্ধে উজিরপুর থানার মামলা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
