রান্না করা হরিণের মাংসসহ আটক ১
ভোলার মনপুরায় অভিযান চালিয়ে রান্না করা হরিণের মাংসসহ এক ব্যক্তিকে আটক করেছে বন বিভাগ।
শনিবার রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের চর পাতালিয়া থেকে মো. মুনাফ মুন্সীকে (৩৮) আটক করা হয় বলে জানান দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন বিট কর্মকর্তা এ কে এম আমিনুর রহমান।
তিনি বলেন, গোপন খবর পেয়ে প্রহরীদের নিয়ে একটি বাড়িতে অভিযান চালিয়ে হরিণের মাংস রান্না করা অবস্থায় মুনাফ মুন্সীকে আটক করা হয়।
“মুনাফের স্বীকারোক্তিতে আরও ৭/৮ জনের নাম পাওয়া গেছে। সে অনুযায়ী তদন্ত চলছে।”
উদ্ধার মাংসের পরিমাণ আনুমান্কি দুই কেজি বলে জানান তিনি।
