২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

চান্দিনায় ‘বোমা তৈরির সময়’ বিস্ফোরণ, আহত ৩

কুমিল্লার চান্দিনায় ‘হাতবোমা তৈরির সময়’ বিস্ফোরণে তিন যুবক আহত হয়েছেন।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2016, 10:20 PM

Updated : 12 Apr 2022, 01:54 AM

রোববার রাত পৌনে ৯টায় উপজেলা সদরের পল্লী বিদ্যুৎ রোড এলাকায় ওই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

আহতরা হলেন উপজেলার মহারং গ্রামের আব্দুর রবের ছেলে সোহেল (২৪), আবুল কাশেমের ছেলে হাসান (২৫) ও রিপন (২৩), তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

সোহেল ও হাসানকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রিপন কোথায় চিকিৎসা নিচ্ছেন তা জানাতে পারেনি পুলিশ।

চান্দিনা থানার ওসি রসুল আহমেদ নিজামী বলেন, “ঘটনা শুনে আমরা ঘটনাস্থলে আসি। তবে বাসায় কাউকে পাইনি। বিস্তারিত জানার চেষ্টা করছি।”

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার মাসুম বিল্লাহ বলেন, “আহতদের মধ্যে আমাদের হাসপাতালে ২ জনকে আনার পর তাদের অবস্থার অবনতি ঘটলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, রাত ৮টা ৫০ মিনিটে পল্লী বিদ্যুৎ রোডে তাহের মঞ্জিলে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। এলাকাবাসী ছুটে গেলে কয়েকজন যুবক দৌড়ে পালিয়ে যায়। এদের মধ্যে দুই জন মারাত্মক অবস্থা মেঝেতে পড়ে থাকে এবং রক্তমাখা অবস্থায় অপর একজনকে অন্যরা কোলে করে নিয়ে যায়।