পোশাক কর্মীকে গলাকেটে হত্যা, স্বামী আটক
ঢাকার আশুলিয়ায় এক পোশাক কর্মীকে গলাকেটে হত্যা করা হয়েছে।
রোববার সকালে আশুলিয়ার জিরাবো এলাকার আফাজ উদ্দিনের ভাড়া বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয় বলে জানান আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক।
নিহত সীমা আক্তার (২৪) ফরিদপুরের বিয়ালবাড়ী এলাকার জাহিদুল ইসলামের মেয়ে। জিরাবো এলাকার ‘টি ডিজাইন’ পোশাক কারখানায় অপারেটর হিসেবে কর্মরত ছিলেন তিনি।
এ ঘটনায় সীমার স্বামী রেজাউল করিমকে আটক করে পুলিশ দিয়েছে স্থানীয়রা।
এসআই ওমর ফারুক বলেন, “পারিবারিক কলহের জেরে সীমাকে ঘুমন্ত অবস্থায় প্রথমে মাথায় আঘাত এবং পরে বটি দিয়ে গলাকেটে মৃত্যু নিশ্চিত করে পালানোর চেষ্টা করে রেজাউল।
“এ সময় বাসার অন্যান্য ভাড়াটিয়ারা বিষয়টি বুঝতে পেরে তাকে আটক করে পিটুনি দিয়ে আশুলিয়া থানায় খবর দেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেজাউল স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন।”
