বেতন-ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে সারা দেশে ধর্মঘট করছে নৌযান শ্রমিকরা।
বৃহস্পতিবার বরিশালে এ ধর্মঘট পালন করছে শ্রমিকরা। বুধবার রাত ১২টা পর থেকে ধর্মঘটে যান তারা।
ধর্মঘটের কারণে বরিশাল থেকে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটে নৌ যান চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন বন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।
ধর্মঘটের সমর্থনে ও দাবি আদায়ে বৃহস্পতিবার সকালে বরিশাল নৌ বন্দরে বিক্ষোভ। বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের ব্যানারে এ বিক্ষোভ করেন তারা।