১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

বেলকুচিতে তাঁত শ্রমিক খুন

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় এক তাঁত শ্রমিককে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2016, 11:53 AM

Updated : 20 Aug 2022, 12:30 PM

নিহত মোহাম্মদ আলী (২৪) উপজেলার রাজাপুর ইউনিয়নের রাজাপুর উত্তরপাড়ার আব্দুল মোমিনের ছেলে।

বুধবার রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি মোহাম্মদ আলী।

বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে একটি ধান ক্ষেতে তার লাশ পাওয়া যায়।  

বেলকুচি থানার ওসি আনিসুর রহমান বলেন, মোহাম্মদ আলীকে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

“তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।”

লাশ উদ্ধার করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি। 

নিহতের স্বজনরা জানান, লাশ উদ্ধারের সময় তার গলায় রশি পোঁচানো ছিল। লাশ দেখে থানায় সংবাদ দেওয়া হয়।